ঘোষণা দিয়ে ডাকাতি ইস্তফা করলেন ৫ যুবক, ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

ঘোষণা দিয়ে ডাকাতি ইস্তফা করলেন ৫ যুবক, ফুলেল শুভেচ্ছা

Manual2 Ad Code
original

ছবি সংগৃহীত

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : শত শত এলাকাবাসীর উপস্থিতিতে অঙ্গিকার ও শপথ নিয়ে ডাকাতি ছেড়েছেন রংপুর অঞ্চলের কুখ্যাত ৫ ডাকাত। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং কমিউনিটি পুলিশিং জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক।

Manual3 Ad Code

রংপুরের চন্দনপাট ইউনিয়নের মাঠেরহাট এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটির মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় এ ঘটনা ঘটেছে। ওই পাঁচ ডাকাতা ডাকাতি ও গরু চুরির সঙ্গে যুক্ত ছিলেন বলে নিজেরাই স্বীকার করেছেন। এদিন তারা শপথ নিয়ে বলেন, তারা আর কখনই ডাকাতি এবং গরু চুরি করবে না।

Manual2 Ad Code

অনুষ্ঠানে ডাকাতি ও গরু চুরি করবে না বলে শপথ নিয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে তাদের পুর্নবাসনের জন্য সবধরনের সাহায্য সহযোগিতা দেয়া হবে বলেও জানানো হয়।

এসময় আমন্ত্রিত অতিথিরা এলাকার অন্য অপরাধীদেরও সুপথে ফিরে আসার আহ্বান জানান।

Manual1 Ad Code

রংপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল ওহাব মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, রংপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কোতয়ালি থানার এসআই মো: মুহিব্বুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আরিফ হোসেন টিটো, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি নবীবার রহমান, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি শফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আরজিনা বেগম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নুরে কাওসার বকুল, ইকবাল হোসেন চৌধুরী এবং দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code