পাস হলো ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

পাস হলো ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট

Manual8 Ad Code

download (7)সুরমা মেইল নিউজ : পাস হলো ২০১৬-১৭ অর্থ বছরের তিন লাখ ৪০ হাজার ছয়শো পাঁচ কোটি টাকার বাজেট। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার সাতশো ৫২ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করেন। এর পর স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বাজেট পাসের বিল কণ্ঠভোটের জন্য জাতীয় সংসদের কাছে পেশ করেন। সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়। যা ১ জুলাই থেকে থেকে কার্যকর হবে। তবে পাসের বিলটি বিরোধীদল জাতীয় পার্টি বিরোধিতা করে এবং না ভোট দেয়।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলের নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা।

Manual1 Ad Code

এবারের বাজেটের ওপর ৫৬টি দাবির বিপক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে মোট চারশো ২০টি ছাটাই প্রস্তাব আনা হয়। এতে বিরোধীদল জাতীয় পার্টির ছয় ও স্বতন্ত্র সংসদ সদস্যদের তিনজন আলোচনা করেন। মোট সাতটি মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে এসময় আলোচনা করা হয়। বাকিগুলো সরাসরি ভোটে গৃহীত হয়।

Manual6 Ad Code

এর আগে ২ জুন সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। অর্থমন্ত্রী নিজেও গণমাধ্যমে এ বাজেটকে উচ্চাভিলাষী হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code