নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা

Manual8 Ad Code
fozlekobir
সুরমা মেইল ডেস্ক : বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) ঘোষিত এই মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ।
মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, নতুন মুদ্রানীতি সংযত ও সঙ্কুলানমুখী, অন্তর্ভুক্তিমূলক। পরিবেশবান্ধব মুদ্রা ও অর্থায়নের ধারাবাহিকতা এতে রক্ষা করা হবে।
৩০ জুন শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে (জানুয়ারি থেকে জুন) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ দশমিক ৮ শতাংশ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code