হবিগঞ্জে জাতীয়করণ হচ্ছে আরো ২টি কলেজ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

হবিগঞ্জে জাতীয়করণ হচ্ছে আরো ২টি কলেজ

Manual5 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: সরকারি কলেজবিহীন উপজেলা সমূহে ১টি করে কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী কলেজ ও নবীগঞ্জ কলেজ জাতীয়করণের লক্ষ্যে কলেজগুলো প্রধানমন্ত্রীর সদয় সম্মতি পেয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। দেশের ৬৪টি জাতীয়করণকৃত কলেজের মধ্যে হবিগঞ্জ জেলার এ ২টি কলেজও অন্তর্ভুক্ত রয়েছে।

Manual3 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত উপরোক্ত প্রজ্ঞাপনে ৬৪টি কলেজ জাতীয়করণ নিশ্চিত করা হয়েছে। উপরোক্ত ২ কলেজ জাতীয়করনের সংবাদে সংশ্লিষ্ট কলেজসমূহের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code