জঙ্গি সংগঠনের নিখোঁজ ৩ ভাইবোনের আত্মসমর্পণ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

জঙ্গি সংগঠনের নিখোঁজ ৩ ভাইবোনের আত্মসমর্পণ

Manual4 Ad Code

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের একই পরিবারের ছয় সদস্যের মধ্যে তিন ভাইবোন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে জেলা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হচ্ছে- যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ছোট ভাই তানজির আহমেদ ও বড় বোন মাসুমা আক্তার।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে তানজিব হিজবুত তাহরীরের মোশরেক পদধারী। তিনি জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। বাকিরা একই সংগঠনের কর্মী।

Manual3 Ad Code

তিনি আরো জানান, তাদের আত্মসমর্পণের ঘটনায় দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বিস্তারিত তথ্য জানাবেন। এর আগে, ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যশোরের পুলিশ সুপার জানিয়েছিলেন, পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব, ভাই তানজির আহমেদ, মেয়ে মাসুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য। ওই সময় জেলা পুলিশ একই পরিবারের ছয় জঙ্গিসহ ১১ জঙ্গির ছবিসহ নাম পোস্টারিং করেন। তানজিব বিভিন্ন সময় নিজের বাসায় হারেজ আলী নামে আরেক হিজবুত তাহরীরের সদস্যকে নিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। এ প্রশিক্ষণ নিতে তানজিবের পরিবারের সদস্যরাও অংশ নিতেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code