সীমান্তে অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

সীমান্তে অস্ত্রসহ আটক ৩

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ২টি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১১টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো-বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।

Manual6 Ad Code

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২টি রামদা নিয়ে দেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।’

Manual1 Ad Code

তিনি আরও জানান, ‘অস্ত্রসহ আটকদের রাত দুইটার দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code