কেশবপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

কেশবপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোরের কেশবপুরে শওকত মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শওকত মোড়র উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের জয়নাল মোড়লের ছেলে। স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে শওকত মোড়ল ঘেরের পাটা দেখতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে গ্রামবাসী ঘেরের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ কোপানো অবস্থায় শওকত মোড়লের মৃত দেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীহদুল ইসলাম জানান, সকালে এলাকাবাসীর সংবাদে পুলিশ শওকত মোড়লের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code