কারাবন্দি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

কারাবন্দি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু

Manual5 Ad Code

download

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধা কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার (৪৮) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কারা কর্তৃপক্ষ ও পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার গাইবান্ধা জেলা শহরের পশ্চিমপাড়ার মো. আফতাব খন্দকারের ছেলে।

Manual3 Ad Code

গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. মাসুদার রহমান জানান, শনিবার সকালে গাউসুল আজম ডলার হটাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ৬টায় তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code