জমি নিয়ে হিন্দু সম্প্রদায়ের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

জমি নিয়ে হিন্দু সম্প্রদায়ের সংঘর্ষ, আহত ১০

Manual4 Ad Code

download-2বিনোদন ডেস্ক :: জমি দখলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংসদ দবিরুল ইসলামের কর্মীদের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয় জনকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Manual5 Ad Code

শনিবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর হরিণমারি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি এলাকার মালোই পাল তার বাড়ির পাশের ১৬ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ ও ভোগ দখল করে আসছিলেন। শনিবার দুপুরে হঠাৎ করে ক্ষমতাসীন এমপি দবিরুলের লোকজন সেই জমি দখল করে। এ সময় মালোই পাল ও তার আত্মীয়-স্বজনেরা বাধা দিলে দবিরুলের লোকজন তাদের মারধর করে। এতে দীপেন পাল, মেমু পাল, মালই পাল, বিভাস, পরেশ পাল ও তরলা দেবী গুরুতর আহত হন।

Manual6 Ad Code

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তাদের অবস্থা অবনতি কালে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এই ঘটনার পর বিকালে জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে এমপি দবিরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটি ঐ এলাকার দুই পক্ষের জমি নিয়ে বিরোধ। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code