কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী পরিষদ গঠিত

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

Manual8 Ad Code

khanigat

মাহতাবুর রহমান, লন্ডন থেকে :: যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়েছে। আগামী ২ বছরের জন্য কমিটির নেতৃত্ব নির্বাচিত করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইন ও ট্রেজারার আব্দুর রহমান বুলবুলকে নির্বাচিত করা হয়।

Manual7 Ad Code

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রবাসী কানাইঘাটবাসীর সমস্যা, কানাইঘাটের শিক্ষার উন্নয়ন, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

Manual7 Ad Code

এছাড়াও এলাকার অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া আদায় ছাড়াও কান্ইাঘাটবাসীর বিভিন্ন অধিকার নিশ্চিত করতে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

Manual8 Ad Code

৬১ সদস্য বিশিষ্ট ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান আগামী ২১ শে নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬.০০ টায় পূর্ব লন্ডনের দি ব্লু মুন সেন্টারে অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code