হেলমেটেই জীবন! চলছে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

Manual1 Ad Code

full_917368890_1480926618-300x168

Manual7 Ad Code

বাগেরহাট সংব :: অতঙ্কের মধ্যে চলছে বাগেরহাট জেলা রেজিস্ট্রি অফিসের নিত্য দিনের কর্মকাণ্ড। চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে হেলমেট মাথায় দিয়ে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ভোগান্তিতে পড়েছে ওই অফিসে বিভিন্ন কাজে আসা লোকজন। অনেকে জরাজীর্ণ অফিস ভবনে প্রবেশ না করে প্রয়োজনীয় কাজ না করেই চলে যাচ্ছেন। আবার কেউ অফিসের কর্মচারীদের বাইরে ডেকে প্রয়োজনীয় আলাপ সেরে যত দ্রুত সম্ভব ফিরে যাচ্ছেন।

Manual1 Ad Code

গত ২৮শে নভেম্বর ওই অফিসের কম্পিউটার অপারেটর সামছুল আরেফিনের বসার স্থানে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। প্রতিনিয়ত ঝরছে বালু, খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বর্ষা মৌসুমে অবস্থা আরো করুণ। একটু বৃষ্টি হলেই অঝোরে ঝরে বৃষ্টির পানি। এ ঘটনার পর থেকে জীবন বাঁচাতে মাথায় হেলমেট পরে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। সব মিলিয়ে ভোগান্তি চরমে। অফিসের কর্মচারীরা মিলে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেও মিলেনি প্রতিকার।

Manual5 Ad Code

ব্রিটিশ আমলে নির্মিত এ ভবনটির অবস্থা এখন এতটাই খারাপ যে, যে কোন সময় ছাদ ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ অবস্থা থেকে মুক্তি পেতে নতুন ভবনের জন্য জমি বরাদ্দের দাবি জানিয়েছে জেলা রেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। জেলা রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে, বাগেরহাটের পৌর এলাকার ৫৪ শতক জমিতে তৎকালীন জেলা জজ আদালত ভবন নির্মিত হয়। পরবর্তী সময়ে বৃহত্তর পরিসরে নতুন জেলা জজ কমপেক্স ভবন অন্যত্র নির্মিত হলে ৫৪ শতক জমি ও স্থাপনা পরিত্যাক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর।

১৯৯৭ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পুরাতন আদালত ভবন জেলা রেজিস্ট্রার অফিস, সদর সাব রেজিস্ট্রি অফিস ও মহাফেজ খানার জন্য বরাদ্দ করে। সেই থেকে পুরাতন জেলা জজ আদালত ভবন জেলা রেজিস্টার অফিস, সদর সাব-রেজিস্ট্রি অফিস ও সদর রেকর্ড রুমের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এছাড়া ১৯৮১ সালের পূর্বের যাবতীয় রেকর্ডপত্র খুলনা সদর মহাফেজখানায় ও মফস্বল অফিসের ২০০৫ সাল থেকে যাবতীয় রেকর্ডপত্র বাগেরহাট সদর মহাফেজখানায় স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে না এই জরাজীর্ণ ভবনের কারণে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code