সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যশোরের চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম চঞ্চল (১৭)। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার বেলা দেড়টার দিকে বেনাপোলের ছোটআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল ছোটআঁচড়া গ্রামের শহিদুলের ছেলে। আহতরা হলেন, সোহেল (১৮) ও আমিনুর (১৮)। আহতরাও একই গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরছিল। বাড়ি ফেরার পথে ওই বিদ্যালয়ের সামনে এসে চালক এক হাতে বাইক চালাচ্ছিল। আর অন্য হাত দিয়ে মোবাইলে সেলফি তুলছিল। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code