প্যারিসে বিএনপি ও যুবদল নেতার মাতার মৃত্যুতে মিলাদ মাহফিল
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
Manual7 Ad Code
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে :: ফ্রান্স বিএনপির বিজ্ঞান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিপারের মাতার অকাল মৃত্যুতে প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্স যুবদল আয়োজিত সোমবার বিকেলে গার দো নর্দের প্যারিজিয়ান ক্যাফে বারের হল রুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া ও মিলাদ শুরুর আগে শোকসন্তপ্ত স্বজনের প্রতি সহমর্মিতা জানিয়ে অনুভূতি ব্যক্ত করেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান,ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ডক্টর আব্দুল মালেক ফরাজী,ফ্রান্স বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজি হাবিব,সহ সভাপতি সানোয়ার হোসেন,রশিদ পাঠোয়ারী,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠোয়ারী,যুগ্ম সম্পাদক রেজাউল করিম,সৈয়দ জালাস।
বক্তারা জাহিদুল ইসলাম শিপারের মাতার রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের সহানুভুতি প্রকাশ করেন। তাঁদের বক্তব্যে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ এবং ছেলের প্রতি মায়ের মমত্ববোধের উপমাসমূহ গভীরভাবে ফুটে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি আমিনুর রাশিদ টিপু, ফ্রান্স বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী,বিএনপি নেতা ইলিয়াস কাজল,ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস,ফ্রান্স যুবদলের প্রচার সম্পাদক তারেক আহমদ,ফ্রান্স যুবদলের দলের সহ সভাপতি তানজিমুল ইসলাম রেকন,ইমরান আহমদ,ফ্রান্সের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,মানবাধিকার কর্মী ইব্রাহিম তারা,জাহাঙ্গীর আলম মিলন সহ ফ্রান্স বিএনপি ও ভ্রাতৃপতিম সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান,মৌলানা মাসুক আহমদ,মৌলানা আব্দুল মুহিত,মৌলানা আবু সিদ্দিক।