সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

বুধবার বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের আওতাধীন দর্শনা সীমান্ত পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কোনো দুর্বলতা নেই। তবে ওই সীমান্তে নদী আর পাহাড় পরিবেষ্টিত হওয়ায় কিছু সীমাবন্ধতা আছে।

Manual6 Ad Code

দর্শনা সীমান্ত পরিদর্শনকালে শুন্য রেখায় উপস্থিত বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন বিজিবির মহাপরিচালক। বিএসএফ’র ১১৩ ব্যাটালিয়নের কমান্ডার মাহেন্দ্র কুমার ও সেকেটন্ড ইন কমান্ড সতীশ চন্দ্র এ সময় বিজিবির মহাপরিচালককে স্বাগত জানান।

Manual3 Ad Code

এর আগে বিকেল সাড়ে তিনটায় তিনি বিজিবির দর্শনা কোম্পানী সদরের নবনির্মিত বিওপি ভবন উদ্বোধন করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন- বিজিবির যশোর রিজিওনের ভারপ্রাপ্ত কমান্ডার কর্ণেল ওয়াহেদুজ্জামান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেণ মাহবুবুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল ইকবাল, ৪৭ ব্যাটালিয়নের পরিকালক লে.কর্ণেল শহিদুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের পরিচালক কর্ণেল আমির মজিদ, ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর জসিম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code