ভারত থেকে দেশে ফেরার পথে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

ভারত থেকে দেশে ফেরার পথে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

Manual3 Ad Code

শুক্রবার সকা‌লে বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

Manual1 Ad Code

আটক বাংলাদেশিদের মধ্যে ২৩ পুরুষ, ৭ নারী ও ৬ শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

Manual8 Ad Code

দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস ছামাদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রি, অবৈধভাবে সীমান্ত পা‌ড়ি দি‌য়ে ভারত থেকে বেশ‌কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে, এমন সময় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের দি‌য়ে দুপুরে তাদের য‌শোর আদালতে পাঠানো হয়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code