পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাতক্ষীরায় পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম আজাদ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দেনাদার মোমিনুল ইসলাম। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে। আবুল কালাম সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত আবুল হামিদের ছেলে।

Manual6 Ad Code

আটককৃতরা হলো- ঘোনা গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, আবুল কালাম আজাদের ঘোনা বাজারে একটি রড-সিমেন্টের দোকান আছে। স্থানীয় মোমিনুল তার দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল বাকি নেন। টাকা দিতে মোমিনুল টালবাহানা করতে থাকেন। সোমবার রাত ৯টার দিকে ঘোনা বাজারে মোমিনুলের কাছে পাওনা টাকা চান আবুল কামাল। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে কামালকে মারধর করেন। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

Manual2 Ad Code

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে আক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code