শাহজালালে ২২টি স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭

শাহজালালে ২২টি স্বর্ণের বারসহ আটক ১

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ২২টি স্বর্ণের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক ও স্বর্ণ জব্দ করে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির  বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম-ঢাকার আরএক্স৭২৪ ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন।

Manual1 Ad Code

সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি ও দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।

Manual7 Ad Code

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্টগ্রামে এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন।

আজিজুরের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আহসানুল কবির।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code