পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুন্সি রাজু নামের এক যুবক নিহত হয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রাজু (৩০) নগরীর টুটপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, রাজু ডাকাত দল রাজু বাহনীর প্রধান। তার বিরুদ্ধে ডাকাতী, হত্যা, ধর্ষণসহ ৫টি মামলা রয়েছে।

Manual3 Ad Code

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মহানগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় ১০/১২ জন ডাকাত সংগঠিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত সদস্যরা।

Manual1 Ad Code

এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টা গুলি বিনিময়ের পর ডাকাত দল পিছু হটে যায়। সেখানে মুন্সী রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code