খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৭

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন মোল্লা (৬৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এ  ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। তাদের খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার রাত আটটার দি‌কে হরিনটনা থানাধীন রায়েরমহল মোস্তর ‌মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন- মোস্তফা (৩৬), লিয়াকত(৫৫), রুবেল (৩৫), বুলবুল (২৭) ও আজম (২৬)।

‌নিহ‌তের প‌রিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত ৮টার‌ দি‌কে খুলনার হ‌রিনটানা থানা‌ধীন রায়েরমহল মোস্তর‌মোড় এলাকায় কিছু সন্ত্রাসী‌ শাহাদাৎ মোল্লাসহ কয়েকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ছয়জন গু‌লি‌বিদ্ধ হন। এদের মধ্যে শাহাদাৎ মোল্লা (৬০) মারা যান।

Manual2 Ad Code

হ‌রিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হো‌সেন জানান, পূর্ব শত্রুতার জের ধ‌রে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভা‌বে জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code