সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
বাহুবল প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে গাছ ফেলে হানিফ, শ্যামলী ও এনা পরিবহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় বলে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কামাইছড়া ও রশিদপুর এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী হানিফ, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ, ঢাকাগামী শ্যামলী ও এনা পরিবহন ডাকাতির শিকার হয়।
বাসের যাত্রীরা জানান, কামাইছড়া ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সড়কে গাছ ফেলে চারটি বাসের গতিরোধ করে ডাকাত দল। এরপর অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতরা চারটি বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।
হবিগঞ্জের বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই আগেই ডাকাতরা পালিয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি