বাহুবলে মাকে গলাটিপে হত্যা : পাষণ্ড সন্তান গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৭

বাহুবলে মাকে গলাটিপে হত্যা : পাষণ্ড সন্তান গ্রেপ্তার

Manual3 Ad Code

হবিগঞ্জ (বাহুবল) প্রতিনিধি :: পারিবারিক কলোহের জের ধরে গর্ভধারীনি মাকে গলা টিপে হত্যা করেছে পাষণ্ড ছেলে সন্তান।

শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলার শিমুলিয়াম গ্রএম এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত হতভাগ্য রহিমা বেগম (৬০)। তিনি ওই গ্রামের মৃত আনছার উদ্দিনের স্ত্রী। ঘটনায় ঘাতক সন্তান টেনু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়াম গ্রামের মৃত আনছার উদ্দিনের পুত্র টেনু মিয়া দীর্ঘদিন দুবাই প্রবাসে থাকার পর বিগত দুই বছর আগে দেশে ফিরে আসেন। বিদেশে থাকাকালে সে তার সৎ ভাইকে দুবাইয়ে নেয় এবং তাদের সহযোগীতা করে। দেশে আসার পর টেনু মিয়া অর্থ সংকটে পড়ে। ফলে দেখা দেয় পারিবারিক অশান্তি।

Manual1 Ad Code

দ্দক্রবার ইফতারের পর এ নিয়ে মা রহিমা খাতুনের সাথে তার কথা কাটাকটির এক পর্যায়ে মা রহিমাকে গলাটিপে হত্যা করে। হত্যার পর টেনু মিয়া একটি লোহার শাবল তাক করে দরজায় অবস্থান নেয়।

খবর পেয়ে বাহুবল থানার অফিসার্স ইনচার্জ বিশ্বজিৎ দেব, এসআই মফিদুল ইসলাম ও এমসআই আনোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টেনু মিয়া গেপ্তার করে এবং বৃদ্ধ মায়ের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

এ ব্যাপারে যোগাযোগ করা হলে থানার অফিসার্স ইনচার্জ তদন্ত বিশ্বজিৎ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code