কুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৭

কুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ নামকস্থানে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো। এ সময় নিহতরা বৃষ্টি থেকে রক্ষা পেতে মশাতলা মাঠের একটি বটবৃক্ষের নিচের অস্থায়ী চালার নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে নিহত ও আহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৬০), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আট্টিগ্রামের শাহীন (৪২), আবুল কাশেম (৪৫) ও ছোন্দাহ আশিক (১২)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual1 Ad Code

অন্যদিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code