শাহজালালে ৯ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণ জব্দ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

শাহজালালে ৯ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণ জব্দ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর শরীর থেকে ৯ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা দল। যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (৫ জুলাই) মধ্যরাতে শাহজালালে ব্যাংকক থেকে আগত সিরাজুল ইসলাম (৪১) নামের এক যাত্রীর শরীর থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

Manual6 Ad Code

শুল্ক গোয়েন্দা ও তদন্তবিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রী পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার রাতে শাহজালালে অবতরণ করেন।

Manual6 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীকে চ্যালেঞ্জ করে। শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে নিয়ে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের ৯টি বারে ৯ কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়। ৯টি অক্ষত এবং বাকি একটি বার টুকরা অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে শাহজালাল এয়ারপোর্ট কাস্টমস হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code