সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর এলিফেন রোড, কলাবাগান ও রাজাবাজারে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন মাদকের ডিলারকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করাহয়। প্রাথমিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আটকরা সবাই বহুদিন ধরে ঢাকায় মাদক ব্যবসা করে আসছেন।
এ ব্যাপারে বেলা ৪ টায় সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি