সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ১৮ হজ এজেন্সির মালিকের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরের দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।
তিনি বলেন, অভিযোগ ওঠা ওইসব হজ এজেন্সির বিরুদ্ধে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জুলফিকার আলী এ অনুসন্ধান করছেন।
এছাড়া দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ওই ১৮ হজ এজেন্সির অনসন্ধান কাজ তদারকির দায়িত্বে রয়েছে বলে জানান দুদকের জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান জানিয়েছিলেন এবার ভিসা পেয়েও হজে যেতে না পারা ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ বিষয়ে হজ অফিসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি