সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবি দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব। এ জঙ্গি সদস্যরা হলেন ওই বাড়ির মালিক আবুল হাসান চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।
মঙ্গলবার রাত তিনটার দিকে এ জঙ্গি সদস্যদের আটক করে র্যাব ১২ এর সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমান জঙ্গি কাজে ব্যবহৃত ড্রন, বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাত আনুমানিক ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাবের সদস্যরা। আটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার সকালে ৮টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শেষ ঘোষণা দিয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব ১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোমবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে একদল জঙ্গি অবস্থান করেছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে বাসাটি ঘিরে রাখে র্যাব-১২ এর সদস্যরা। এর পরই আমরা নিশ্চিত হই ওই বাসায় বেশ কয়েকজন জঙ্গী অবস্থান করছে। এর প্রেক্ষিতে রাতে ওই বাড়ীটিতে অভিযান পরিচালনা করা হয়। এ আস্তানা থেকে আটককৃত দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এ সময় তিনি আরো জানান, রাতেই ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। পরিদর্শনের শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি