সিসিটিভি ফুটেজে আবু তালহার দুই খুনি শনাক্ত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৭

সিসিটিভি ফুটেজে আবু তালহার দুই খুনি শনাক্ত

Manual6 Ad Code

সিসিটিভি ফুটেজ দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহার (২২) সন্দেহভাজন দুই ‘খুনিকে’ শনাক্ত করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো ধরেই আমরা তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি। আশা করছি, খুব তাড়াতাড়িই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তালহার মৃত্যু হয়। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার বড়ুরার দেওড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে। পরিবারের সঙ্গে টিকাটুলির ১২/২ কে এম দাস লেনের বাসায় থাকতেন তিনি।

Manual7 Ad Code

নিহতের বাবা নুর উদ্দিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসার সামনে থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তালহা। বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code