শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

Manual8 Ad Code

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি ওজনের স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

Manual3 Ad Code

বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসেবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির একপর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব যায়। সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পরে আছে। বান্ডিল দুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়।

Manual7 Ad Code

পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code