সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
সখি তোর বিরহে
দু’নয়নে বহে
নিরবধি জল
করলি ছল।
দিলি ভালবাসা
পেলাম আশা
এলো মনে বল
নাড়ালে কাঠির কল।
নিশি জাগিয়া
তোরে ভাবিয়া
পাইলাম না কুল
ও তোর ছলনা অতুল।
যৌবন জোয়ার
পানি কচু পাতার
হয়ে টলমল
গেল বিফল।
লেখক : মিজানুর রহমান মিজান, সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি