পাঁচ কেজি হেরোইনসহ আটক ১

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

পাঁচ কেজি হেরোইনসহ আটক ১

Manual4 Ad Code

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ শামসুল হক ওরফে শোভা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এলিট র‌্যাব-৫। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শোভা ওই গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে। র‌্যাব বলছে, শোভা গোদাগাড়ীর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড ও নগদ ৪৯ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভা হেরোইনের একটি বড় চালান বিক্রির জন্য ভাটোপাড়া এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী শোভাকে হাতেনাতে আটক করা হয়।

Manual5 Ad Code

র‌্যাব জানিয়েছে, জব্দ করা হেরোইনগুলোর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। শোভার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code