তত্ত্বোদ্বয়

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

তত্ত্বোদ্বয়

Manual5 Ad Code

আমি জানতে এসেছিলাম
যে পুষ্প ফল দানে বিফল সুফলা জগতে
ব্যথার বিষে স্তব্ধ হয়ে সে কি
অকালে ঝরে যেতে চায়?
বিমর্ষে ম্লান হয়ে নিজেকে অবরেণ্য
কোনদিন ভেবেছে কি সে?
আমি জানতে এসেছিলাম
চেয়ে দেখো পৃথিবীতে
আত্মোৎ-স্বর্গের আত্ম-তৃপ্তিদানে
জীবনের ঔদাস্য মুক্তি।
কিন্তু তখন তুমি দুরে
আমার কথার সীমানা ছেড়ে চলে গেছো
তোমার যাবার সাথে
প্রকাশের ভাষা পেলাম না।
তুমি চলে গেলে
স্মৃতিটুকু রয়ে গেল অতৃপ্ত বাসনা হয়ে
কথাগুলো থেকে গেল
অলিখিত সংলাপ।
অযথা কোলাহলে
সত্যকে জানবার
হৃদয়কে জানবার
সময় পেলাম না।

Manual5 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code