আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

Manual4 Ad Code

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর রামপুরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual2 Ad Code

মঙ্গলবার রাতে ও বুধবার বিকেলে পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত র‌্যাব-১১ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদে তাদের নেটওয়ার্ক এবং কার্যক্রমের অনেক তথ্য পাওয়া যায়। সেসব তথ্যের ভিত্তিতে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্তদের ধরতে অভিযান অব্যাহত রাখে র‌্যাব-১১।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠককালে সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবু ওরফে নাঈম ওরফে সাইকো মার্শাল (২৮) নামে একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর রামপুরা এলাকা থেকে ফয়সাল রহমান ওরফে মোয়াজ ওরফে আবু দোজানাকে (২৯) লিফলেটসহ গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

জিজ্ঞাসাবাদে জানা যায়, সৈয়দ রায়হান কবির ২০০৪ সালে রাজধানীর বনশ্রী এলাকার একটি স্কুল থেকে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দোকানে কাজ করে। ২০১২ সালে জনৈক আব্দুল্লাহর মাধ্যমে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াতের মধ্য দিয়ে উগ্রবাদের দিকে আকৃষ্ট হয়। ২০১৩ সালে জনৈক রাহাতের মাধ্যমে আনসার আল ইসলামে যোগদান ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে।

২০১৩ সাল থেকে নারায়ণগঞ্জ ও ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় আনসার আল ইসলামের সমন্বয়ক হিসেবে কাজ করে। এছাড়া সে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সদস্য ও অর্থ সংগ্রহের কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

Manual5 Ad Code

অন্যদিকে ফয়সাল রহমান ২০১১ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিল। জনৈক মুসার হাত ধরে ২০০৫ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরে যোগদান করে ২০১২ সাল পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত সৈয়দ রায়হান কবিরের মাধ্যমে ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগদান করে দাওয়াতি ও অর্থ সংগ্রহের কাজ করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code