সাঁওতাল হত্যার একবছর পার : ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্তরা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

সাঁওতাল হত্যার একবছর পার : ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্তরা

Manual1 Ad Code

বাংলাদেশের উত্তরের জেলা গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার একবছর পার হয়ে গেলেও, ঘটনার সুষ্ঠু বিচার তো দূরে থাক এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। ক্ষতিগ্রস্ত সাঁওতালরা তাদের জমি ফেরত পায়নি, পায়নি নিরাপদ আশ্রয় বা ক্ষতিপূরণ।

Manual3 Ad Code

বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে জেলা পর্যায়ে  বা  রাজধানীতে একাধিকবার  মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ, ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সাঁওতালদের জীবনযাত্রা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Manual1 Ad Code

গাইবান্ধা সাঁওতাল পল্লীতে হামলার বর্ষ পূর্তিতে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন-এর সভাপতি অধ্যাপক মেজবাহ কামাল জানান, হামলার শিকার  আদিবাসী সাঁওতালরা এখনো খোলা আকাশের নীচে  অস্থায়ী অশ্রয় তৈরী করে  মানবেতর জীবন যাপন করছে। এলাকায় তাদের  কর্মসংস্থান জুটছে না। তারা উচ্ছেদ হওয়া জমিতে  ফিরতে পারে নি। সরকার এখনো তাদের পুনর্বাসন   করেনি। মামলারও কোন অগ্রগতি হয় নি। এরকম অনিশ্চিত   অবস্থায় তারা দেশ ত্যাগ করতে বাধ্য হবে  বলে তিনি আশংকা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে পূর্বপুরুষদের জমিতে চাষ করা আখ কাটতে গেলে আদিবাসী সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন। তাছাড়া,  পুলিশ, চিনিকলের শ্রমিক-কর্মচারীসহ অন্তত ৩০ জন আহত হন।

Manual8 Ad Code

সেদিনের  সংঘর্ষের সময় ও পরদিন সাঁওতালদের ঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে গরু, ছাগল, হাঁসমুরগি, শ্যালো মেশিন, ধান-চালসহ জমিতে চাষ করা ফসল লুটপাট করে হামলাকারীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code