শার্শায় জন্মের ১ ঘন্টা পর জোড়া লাগানো শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

শার্শায় জন্মের ১ ঘন্টা পর জোড়া লাগানো শিশুর মৃত্যু

Manual5 Ad Code

জোড়া লাগানো জমজ কন্যা শিশু জন্ম গ্রহণের দুই ঘণ্টার মধ্যেই মারা গেল। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার নাভারণের পল্লী ক্লিনিকে শুক্রবার দুপুরে।

জানা যায়, উপজেলার ঘিবা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী রাশিদা বেগমের বৃহস্পতিবার রাতে প্রস্রব বেদনা শুরু হলে তাকে নাভারণ বাজারের পল্লী ক্লিনিকে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুরে ডা. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে অপারেশন করে দুইটি জোড়া লাগানো জমজ কন্যা শিশু ভুমিষ্ট হয়।

Manual2 Ad Code

ডা. মোস্তাফিজুর রহমান জানান, জন্মের দুই ঘণ্টার মধ্যেই শিশু দুইটি মারা যায়। তবে জোড়া লাগানো জমজ শিশু দু’টির মা রাশিদা বেগম সুস্থ আছেন।

Manual8 Ad Code

এদিকে জোড়া লাগানো শিশু দুইটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনসাধারণ ভিড় জমাতে  শুরু করেছে পল্লী ক্লিনিকে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code