সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা, ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দস্যুর নাম পলাশ ওরফে গামা মণ্ডল (৩৫)। তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে।
এ ব্যাপারে কয়রা থানার ওসি এনামুল হক বলেন, দস্যু মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি