সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
চট্টগ্রাম নগরীর চকবাজারে একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ওমর ফারুক বাপ্পী (৪০) নামের এক আইনজীবির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাপ্পী চট্টগ্রাম আদালতে আইন পেশায় ছিলেন। ২০১৩ সালে তিনি বারে অন্তর্ভুক্ত হন। তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামের আলী আহমেদের পুত্র।
বাড়ির মালিকের বরাত দিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা জানান, এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেছে। তার নাম-ঠিকানা বাড়ির মালিক জানাতে পারেনি। শনিবার ভোরে দারোয়ান দেখতে পান বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। নিহত আইনজীবীর হাত-পা বাঁধা ছিল। টেপ দিয়ে মোড়ানো ছিল মুখ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আমরা আইনজীবীর পরিবারের সঙ্গে কথা বলেছি।
তারা জানিয়েছেন, কাগজে-কলমে বাপ্পী কাউকে বিয়ে করেছেন এমনটা পরিবার জানে না। যে বাসায় বাপ্পীর লাশ পাওয়া গেছে সেটি তার বাসা নয়।
আদালত সূত্র জানায়, ইয়াবা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া এক সুন্দরী নারীকে জামিন করার আইনজীবি বাপ্পী। পরে ওই নারীকে বিয়েকে করেছিলেন তিনি। পরে ভরণপোষণ না দেয়ায় মেয়েটির সঙ্গে বিরোধ সৃষ্টি হয় তার। পরে চাপে পড়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক রেখে আসছিলেন বাপ্পী।
এ ব্যাপারে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ওমর ফারুক বাপ্পী একজন আইনজীবী ছিলেন। তার কাছে বিভিন্ন ধরণের মামলার রয়েছে। প্রাথমিকভাবে নারী ঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি