৭ মাসের শিশুপুত্রকে আছাড় মেরে হত্যা করলো পাষণ্ড বাবা!

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

৭ মাসের শিশুপুত্রকে আছাড় মেরে হত্যা করলো পাষণ্ড বাবা!

Manual7 Ad Code

নিজের সাত মাস বয়সী ছেলেকে টিউবওয়েলের উপর আছাড় মেরে হত্যা করেছে পাষণ্ড বাবা। সোমবার (২৭ নেভম্বর) বেলা ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাংগী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত শিশুর নাম জুনায়েদ। সে আটুলিয়া গ্রামের কাদের আলীর ছেলে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, আটুলিয়া গ্রামের বাসিন্দা কাদের আলী তার শ্বশুর বাড়ি হাওয়ালভাংগীতে বেড়াতে আসে। দুপুরের দিকে তার ছেলে তার কোলে ছিলো। এ সময় বাড়ির লোকজন কেউ বুঝতে পারেনি যে কাদের তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ উন্মাদ হয়ে কাদের আলী বাড়িতে থাকা টিউবওয়েলের সাথে তার ছেলেকে সজোরে আছাড় মারে। দ্বিতীয় বার আবারও সজোরে আছাড় মারলে ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্যামগনর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। অমানবিক এমন ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code