দুর্নীতি মামলায় চউক’র ৩ প্রকৌশলী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭

দুর্নীতি মামলায় চউক’র ৩ প্রকৌশলী গ্রেপ্তার

Manual3 Ad Code

দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিডিএ ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (চট্টগ্রাম) কমিশনার মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিন জনকে আলাদা আলাদা দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

Manual1 Ad Code

গ্রেফতার তিন প্রকৌশলী হলেন সহকারী প্রকৌশলী সৈয়দ গোলাম সরওয়ার, হামিদুল হক ও উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

Manual8 Ad Code

মো. আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ২০০৮ সালে তাদের নামে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সৈয়দ গোলাম সরওয়ারকে কালভার্ট  নির্মাণের একটি প্রকল্প থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ৮ অক্টোবর দায়ের করা ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code