ভালোবাসার মাখামাখি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

ভালোবাসার মাখামাখি

Manual7 Ad Code
নয়নের পলকে আসো তুমি
আবার যাওতো চলে৷
আমি তিলতিল করে স্বপ্ন বুনি
ফের দেখা হবে কবে?
তুমি কেবল সামনের পানে পা বাড়িয়ে
আগামীর স্বপ্ন বুনো৷
পেছন ইতিহাসের কবর রচনা করে
আগামীর অট্টালিকা তৈরীতে থাকো বিভোর৷
হতে পারো তুমি স্বপ্নচারী
আগামী পৃথিবীর স্বাপ্নিক,
কেবল স্বাপ্নিক হলেই চলেনা
দেহাবয়বে থাকতে হয়
ভালোবাসার মাখামাখি,
ওষ্ঠাধরে ছুঁয়োছুঁয়ির চিহ্ন৷
ভালোবাসার পল্লীতে বুনোহাস
কেবলই দুঃখের ফেরিওয়ালা৷
লেখক : নাসিম আহমদ লস্কর, জকিগঞ্জ, সিলেট৷
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code