অর্থ পাচারের ৩ মামলায় আপন জুয়েলার্সের ৩ মালিকের জামিন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

অর্থ পাচারের ৩ মামলায় আপন জুয়েলার্সের ৩ মালিকের জামিন

Manual5 Ad Code

অর্থ পাচারের অভিযোগে করা পাঁচ মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়েছেন আপন জুয়েলাসের মালিক তিন ভাই। তবে আরও দু টি মামলার শুনানি এক মাসের জন্য মূলতবি করেছে আদালত। ফলে সে পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাদের।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন প্রশ্নে রুলের শুনানি নিয়ে এ রায় দেন।

Manual3 Ad Code

অর্থ পাচারের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের হয়েছিল। তাদের আইনজীবী এ এম আমিন উদ্দিন জানান, পাঁচ মামলার মধ্যে গুলজার আহমেদ ও আজাদ আহমেদ আলাদা দুই মামলায় জামিন পেয়েছেন। আর এক মামলায় দিলদার আহমেদ জামিন পেলেও আরও দুই মামলা থাকায় তিনি এখন জামিনে মুক্তি পাচ্ছেন না।

আলাদা পাঁচ মামলায় জামিন চেয়ে আপন জুয়েলার্সের তিন মালিকের করা আবেদনের শুনানি নিয়ে গত ২২ নভেম্বর রুল দেয় হাইকোর্ট। সবশেষ বৃহস্পতিবার রুলের চূড়ান্ত শুনানি নিয়ে তিনটি আবেদন নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করে এ রায় দেন। দিলদার আহমেদের অপর দু’টি আবেদন মুলতবি রাখা হয়েছে।

Manual3 Ad Code

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের নাম আলোচনায় আসে। ওই ঘটনায় করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করা হয়।

এ ঘটনায় মালিক দিলদার আহমেদের অবৈধ সম্পদ খুঁজতে তার প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গত ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এ অভিযানে প্রায় সাড়ে ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে জব্দ করা হয়। এরপর তিন দফা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ও হীরা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর বিরুদ্ধে হাইকোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিন ভাই।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code