বিজয় এলো

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

বিজয় এলো

Manual1 Ad Code

নয় মাসের যুদ্ধ শেষে
বিজয় এলো বাংলাদেশে
অগণিত জীবন দিয়ে বলিদান।

Manual4 Ad Code

বায়ান্নতে হল বীজ বপন
জয়ের ধারায় বাঙ্গালীর স্বপন
একাত্তরের পূর্ণতায় যার প্রমাণ।

বহু কষ্টের এ স্বাধীনতা
গাই আমরা জয় বারতা
নৈতিকতায় রয়েছে পরিত্রাণ।

হাতে হাত রাখিয়া
গেলে তরী বাইয়া
বাঁধা কোথায় উড়াইতে নিশান।

Manual3 Ad Code

কাজ কর্মে অগ্রগতি
দুর্নীতিতে হলে সুমতি
নিশ্চিত মোরা মনে বলিয়ান।

সবাই মিলে করি কাজ
পরিশ্রমে হয় না লাজ
বাড়ে মর্যাদা ও সম্মান।

Manual7 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব  সিলেট।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code