লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার

Manual3 Ad Code

পুরান ঢাকার সূত্রাপুরে লাগেজ ও প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বি-খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার সকালে সূত্রাপুরের সাইকেলমাঠ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Manual2 Ad Code

সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন বলেন, সকালে ওই এলাকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরিত্যক্ত ভেবে বস্তার মুখ খুলে দ্বি-খণ্ডিত মরদেহ দেখে চিৎকার শুরু করে। এ সময় এলাকার লোকজন এসে খণ্ডিত মরদেহ দেখে থানায় খবর দেয়।

তিনি বলেন, একটি ছোট লাগেজে হাঁটু থেকে কোমর পর্যন্ত ও একটি প্লাস্টিকের বস্তায় হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের অংশবিশেষ পাওয়া যায়।

Manual5 Ad Code

পুলিশ এ খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য দ্বি-খণ্ডিত মরদেহ মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশ পরিদর্শক আক্তার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code