সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭
চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় কোল থেকে পড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার দয়াগঞ্জে ছিনতাইকারীরা পার্স ধরে টান দিলে মায়ের কোল থেকে শিশুটি পড়ে যায়।
শিশুটির নাম আরাফাত। সে শরীয়তপুরের শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির ছেলে।
নিহত শিশুর মা আকলিমা সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে তিনি তার পাঁচ মাসের ছেলে আরাফাতকে নিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় দুই থেকে তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা টান মারায় কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাচ্চু মিয়া সংবাদকর্মীদের জানান, গুরুতর আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি