সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।
গত রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব স্বর্ণবার আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা হলেন, ইব্রাহীম, মহসীন, রেকনুজ্জামান। চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ কেজি ৫৯০ গ্রাম, মো. মহসীনের কাছ থেকে এক কেজি ৯৯০ গ্রাম ও রেকনুজ্জামানের কাছ থেকে এক কেজি ৭৯০ গ্রাম সোনার ৭৪টি বার উদ্ধার করা হয়।
সাইদুল ইসলাম জানান, রাতে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রাম হয়ে তারা ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি চালিয়ে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৭ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, যাত্রীদের বহনকৃত ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় থেকে ৭৪ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি