সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেএমবির প্রধান শুরা সদস্য আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ।
শনিবার সকালে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, আবু সাঈদ জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি। রাত ১টার দিকে গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজতে থাকা একটি নাইন-এমএম বিদেশি পিস্তল, এটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। এরা হলেন, শাকিল গাজী ও করিম শেখ। বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি