চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ৩ সদস্য আটক

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র ৩ সদস্য আটক

Manual8 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি’র গায়রে এহসার সদদ্যকে আটক করেছে র‌্যাব-৫ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা।

Manual1 Ad Code

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃতে জেলার সদর থানাধীন কালীনগর এলাকায় রব্বানীর আম বাগানে অভিযান পরিচালনা করে ৪টি জিহাদি বইসহ তিন জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার ধোবড়া মতিবাজার এলাকার মৃত নেফাউর রহমানের ছেলে আজিজুল হক (৫৩), ধোবড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও মোবারকপুর ইউনিয়নের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।

র‌্যাব জানায় এ বিষয়ে আইনগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code