শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৬

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৬

Manual2 Ad Code

চট্টগ্রাম নগরীর ‘আয়শা মমতাজ মহল’ থেকে উদ্ধার হওয়া ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মিম হত্যা মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিন নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

গ্রেফতার ছয় আসামি হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০) ও আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু। তারা সবাই নগরীর আকবর শাহ এলাকায় থাকতেন।

উৎপল বড়ুয়া বলেন, ‘ধর্ষণ ও হত্যার অভিযোগে নিহত শিশু মিমের মা রাবেয়া বেগমের দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।’

Manual2 Ad Code

এ ঘটনায় নিহত শিশুর মা রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পরদিন সোমবার (২২ জানুয়ারি) রাতে তিনি ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি। তবে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code