সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
এবার শীতে করল বেশ কাবু
বেশী কাপড় পরলে হওয়া যায় না বাবু।
সন্ধ্যার আগেই ঠক ঠকিয়ে কাঁপায়
শীত ধরে না হাত পায়ের মোজায়।
একটু ও শীতের নাই যে শরম
বৃদ্ধ-যুবা সমান তালে নরম।
কাঁথা গায়ে দিয়ে আড়মোড়া
রাতে বেশী জ্বালায় ফাঁক-ফোঁকর ছাড়া।
প্রচুর সবজি ফলে শীতে
ভাল লাগে খেজুর রসে ভাপা পিঠা খেতে।
শিশুরা গোসল করে না শীতের ভয়ে
বয়স্কদের ভীষণ কষ্ট শীত লাগিলে গায়ে।
জুতা-মোজা-টুপি পরা খুব সহজ
সৌদি আরব অধিক গরম যখন হয় হজ্ব।
সবার সনে মিতালী সমান তালে
ঠান্ডা পানি ছুঁতে চায় না কেউ বেতালে।
লেখক মিজানুর রহমান মিজান, সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি