প্রতারণার অভিযোগে নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ প্রতারক আটক

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

প্রতারণার অভিযোগে নাইজেরিয়ান ফুটবলারসহ ৭ প্রতারক আটক

Manual1 Ad Code

প্রতারণার অভিযোগে পাঁচ নাইজেরিয়ান ফুটবলারসহ সাত প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যাদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছে।

Manual2 Ad Code

রোববার রাজধানীর উত্তরাসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সিআইডির গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি শারমিন জাহান গণমাধ্যমকে জানান, খেলোয়ার ভিসায় আসা এসব নাইজেরিয়ান এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে। বাংলাদেশেও তাদের সহযোগী রয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Manual6 Ad Code

সিআইডির কর্মকর্তারা জানান, খেলোয়ার ভিসায় বাংলাদেশে এসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতরণা করে আসছেন নাইজেরিয়ান ফুটবলাররা। যাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও তারা অবৈধভাবে বাংলাদেশে থাকছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code