বিজয় এলো

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

বিজয় এলো

Manual7 Ad Code

নয় মাসের যুদ্ধ শেষে
বিজয় এলো বাংলাদেশে
অগণিত জীবন দিয়ে বলিদান।

বায়ান্নতে হল বীজ বপন
জয়ের ধারায় বাঙ্গালীর স্বপন
একাত্তরের পূর্ণতায় যার প্রমাণ।

Manual8 Ad Code

বহু কষ্টের এ স্বাধীনতা
গাই আমরা জয় বারতা
নৈতিকতায় রয়েছে পরিত্রাণ।

Manual4 Ad Code

হাতে হাত রাখিয়া
গেলে তরী বাইয়া
বাঁধা কোথায় উড়াইতে নিশান।

কাজ কর্মে অগ্রগতি
দুর্নীতিতে হলে সুমতি
নিশ্চিত মোরা মনে বলিয়ান।

Manual5 Ad Code

সবাই মিলে করি কাজ
পরিশ্রমে হয় না লাজ
বাড়ে মর্যাদা ও সম্মান।

লেখক : মিজানুর রহমান মিজান সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব সিলেট।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code